শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন এলাকায় নৌবাহিনীর প্রচারণা

রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন এলাকায় নৌবাহিনীর প্রচারণা

অনলাইন নিউজ :: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মানুষকে ঘরে থাকা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা ও হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে প্রচারাভিযান ও টহল চালিয়েছে উপজেলা প্রশাসন ও নৌবাহিনী।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজার জেলা সমন্বয়ক লেঃ কমান্ডার রাজিবুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল টহল দেন ও সচেতনতা সৃষ্টিতে হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ প্রদান এবং প্রচারপত্র বিলি করা হয়।

এসময় টেকনাফের দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আছাদুজ্জামান ইমরান উপস্থিত ছিলেন। গত চারদিন ধরে উপজেলার পৌরশহরসহ গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় নৌবাহিনীর সদস্যরা।

এ সময় সরকারি নির্দেশনা না মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া ও পথচারীদের সতর্ক করা হয়। নির্দেশনার আওতার বাইরে থাকা খোলা দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। দিনব্যাপী নৌবাহিনীর টহলে পৌর শহরের প্রধান সড়ক একেবারে ফাঁকা হয়ে যায়। তাছাড়া জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে প্রচারণা চালাতে দেখা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর জানান, বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টাইন নিশ্চিত করায় হবে নৌবাহিনীর মূল লক্ষ্য। এছাড়া সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে নৌবাহিনী নিয়োজিত করা হয়।

নৌবাহিনীর কক্সবাজার জেলা সমন্বয়ক লেফটেন্যান্ট কমান্ডার রাজিবুল ইসলাম-উপজেলা প্রশাসনের সহায়তায় নৌবাহিনীর একটি কন্টিজেন্ট টিম কাজ করছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যা¤প ঝুঁকিপূর্ণ হওয়ায় সেদিকে বিশেষ ও প্রচারনা চালানো হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য টহল জোরদার করা হচ্ছে। এছাড়াও সাবরাং বড় মাদ্রাসার আলেম ওলামাদের সচেতনতা মূলক নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯