সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে বিশেষ বাস সার্ভিস করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য

বরিশালে বিশেষ বাস সার্ভিস করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য

অনলাইন নিউজ :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জেলা প্রশাসন।

শনিবার থেকে করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধার্থে এ সার্ভিস চালু করা হয়। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের মতো বরিশালেও বন্ধ রয়েছে সব ধরনের গনপরিবহন।

এতোসব প্রতিবন্ধকতার মধ্যেও ঝুঁকি নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াত সুবিধার্থে বাস সার্ভিস চালুর নির্দেশ দেন।

এরপর শনিবার জেলা প্রশাসনের পক্ষথেকে কয়েক ঘণ্টার মধ্যে দুটি বাসের ব্যবস্থা করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালের নতুন বর্ধিত ভবনে করোনা ইউনিট খোলা হয়েছে। সেখানে করোনা সন্দেহে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সেবায় চিকিৎসকদের নিয়ে সাতটি দল করা হয়েছে। প্রতিটি দলে সাতজন চিকিৎসক রয়েছেন।

এছাড়া প্রতিটি দলের সঙ্গে চার সেবিকা ও একজন করে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেয়। বাস দুটির কারণে এখন তাদের যাতায়াতের সুবিধা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯