সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনা ভাইরাসে: দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধের বিজিএমইএ’র চিঠি

করোনা ভাইরাসে: দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধের বিজিএমইএ’র চিঠি

 

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে গার্মেন্টস মালিকদের কাছে চিঠি পাঠিয়েছেন সংগঠনটির সভাপতি রুবানা হক।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সবাইকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষা এবং সু-স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়া জরুরি।

এ বিষয়ে রুবানা হক বলেন, সরকারের সাধারণ ছুটি যতদিন, ততদিন পর্যন্ত কারখানা বন্ধের জন্য সবাইকে বলা হয়েছে। করোনা থেকে রক্ষায় সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, বন্ধ কারখানার শ্রমিকরা মার্চ-এপ্রিলের বেতন একসঙ্গে পাবেন। যদি কোনো কারখানা মালিক চাইলে তার কারখানা খোলা রাখতে পারবেন। সে ক্ষেত্রে শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে তার দায়দায়িত্ব কারখানার মালিককে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯