সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কক্সবাজার কক্সকো সার্জিকেলের মালিকে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার কক্সকো সার্জিকেলের মালিকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :: অধিক মূল্য আদায় ও অনুমোদনহীন পণ্য বিক্রয়ের অপরাধে কক্সবাজার শহরের পানবাজারে সড়ক সংলগ্ন খান মার্কেটের দ্বিতীয় তলার কক্সকো সার্জিকেলের মালিক উত্তম কুমারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার মোবাইলকোর্ট পরিচালনা করে এই দণ্ড দেন। সেই সঙ্গে অন্যান্য দোকান দারদেরকেও সতর্ক করা হয়েছে। অভিযানকালে আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিকে কেন্দ্র করে সার্জিকেলের দোকানে বিভিন্ন পণ্যে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করা হয়। ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানদারকে জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয় অন্যান্য দোকানদারদের।

ন্যায্য মূল্যের অতিরিক্ত কোনো পণ্যের দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। করোনা নিয়ে ক্রান্তিকালীন সময় অনায্যমূল্যে পণ্যে বিক্রয় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯