মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রাস্তায় মুরগি বানালো পুলিশ: লকডাউন অমান্য করা ব্যক্তিদের

রাস্তায় মুরগি বানালো পুলিশ: লকডাউন অমান্য করা ব্যক্তিদের

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাস ঠেকাতে পাকিস্তানের করাচি, সিন্ধু ও পাঞ্জাবসহ কয়েকটি প্রদেশ লকডাউন করা হয়েছে।

নিয়ম অমান্য করায় দেশটির পুলিশ জনসাধারনকে রাস্তায় মুরগী বানিয়ে শাস্তি দিয়েছে।

সরকারী আদেশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঘোষণা করার পরও করাচির শাহ ফয়সালের ৫ নম্বর কোরঙ্গি রোডের বাড়ি থেকে বের হওয়ায় এসব ব্যক্তিদের শাস্তি দেয়া হলো। সম্প্রতি শাস্তির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।

এর আগে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। এটাই আমাদের জন্য ভাল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত ১২ টার পর থেকে পুরা প্রদেশে পুলিশ ও সেনাবাহিনী টহল শুরু করে।

অপ্রয়োজনীয় দোকান বন্ধ এবং জনসাধারণকে ঘরে অবস্থান করার আহ্বান জানায় নিরাপপত্তা বাহিনী।

এছাড়াও, লকডাউন লঙ্ঘন করায় করাচি থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পাকিস্তানে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৮৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। তথ্যসূত্র : ডন পত্রিকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯