সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিমি ঘরে বসেই সাংসদের দায়িত্ব পালন করছেন

মিমি ঘরে বসেই সাংসদের দায়িত্ব পালন করছেন

অনলাইন ডেস্ক :: করোনায় গোটা পৃথিবীর টালমাটাল অবস্থা। ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই জীবাণু।

২২ মার্চ সারা ভারত জনতা কারফিউ পালন করেছে। তাই ১৮ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেই তড়িঘড়ি করে নিজেকে গৃহবন্দি করলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

তবে থেমে নেই ভারতের পশ্চিমবঙ্গের এই সাংসদের কার্যক্রম। বাড়িতে থেকেই লোকসভা কেন্দ্রের জন্য কাজ করে চলেছেন মিমি। নিয়মিত দিচ্ছেন পরামর্শ আর তদারকি করছেন নাগরিক কাজের।

ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় কথা বলে চলেছেনও তিনি। মিমি বলেন, সবসময় আমি আপনাদের পাশে রয়েছি। মনে রাখতে হবে, আমরা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। রাজ্য সরকার আপনাদের যা যা সতর্কতা অবলম্বন করে চলতে বলছেন সেসব মেনে চলুন।

ইতোমধ্যে তার এলাকা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মিমির উদ্যোগেই শুরু হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯