শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশের বাড়ি যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ

পুলিশের বাড়ি যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক :: দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আগামী ১০ দিনের যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এই ছুটিতে নাগরিকদের গ্রামের বাড়ি বা নিজ নিজ জেলায় যাওয়া থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় এ কথা জানায় পুলিশ সদরদফতর।

সোমবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশে সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার পরপরই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকাবাসীর বাড়ি ফেরার হিড়িক শুরু হয়।

পুলিশ সদরদফতর জানায়, জনগণের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি এবং বেসরকারি অফিস আদালতে ছুটি ঘোষণা করেছে। এই ১০ দিনের ছুটিতে অনেকেই হয়তো সরকারের মহৎ উদ্দেশ্য না বুঝে বা সচেতনতার অভাবে অথবা অতি উৎসাহের কারণে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ছুটবেন।

এতে দেশব্যাপী করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি ফিরতে বারণ করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বলেন, যদি এই মুহূর্তে সাধারণ মানুষ ঢাকা ছেড়ে বাড়ি ফিরে যায়, তাহলে শুধু সরকারের উদ্দেশ্যই ব্যাহত হবে না, বরং এ পর্যন্ত মহামারি যে হারে ছড়াচ্ছিল তখন তা তার চেয়ে আরও অনেক ভয়াবহরূপে ছড়াবে।

কারণ জনবহুল এলাকা, গণসমাগমস্থল ও গণপরিবহন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার জন্য সবচেয়ে উপযোগী ক্ষেত্র। তাই বিশেষ প্রয়োজন ছাড়া গণপরিবহন (বাস, ট্রেন, লেগুনা, লঞ্চ, ফেরি, অটোরিকশা, সিএনজি ইত্যাদি) ব্যবহার করা থেকে বিরত থাকুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯