শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কর্মীদের অগ্রিম বেতন দিলেন চিত্রনায়িকা নিপুণ

কর্মীদের অগ্রিম বেতন দিলেন চিত্রনায়িকা নিপুণ

অনলাইন নিউজ :: চিত্রনায়িকা নিপুণের আরও একটি পরিচয় তিনি একজন ব্যবসায়ী। কয়েক বছর আগে নিজ উদ্যোগে তিনি গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’।

দেশের করোনা পরিস্থিতির কারণে আপাতত প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ।

চিত্রনায়িকা বলেন, ‘করোনার কারণে পুরো বিশ্ব এখন থমকে গেছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়ে ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিপুণ আরও বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। তাদের সবাইকে প্রতিদিন প্রচুর মানুষকে সেবা দিতে হয়। এই সময় একটা জায়গায় এত মানুষের সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি।’

আশেপাশের কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপনারাও সচেতন হোন। খুব বেশি প্রয়োজন না হলে দয়া করে ঘর থেকে বের হবেন না।’

নিপুণ জানান, কিছুদিন আগে তার মা, ভাই ও মেয়ে বিদেশ থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। যারা দেশের বাইরে থেকে আসছেন তাদেরকেও একই কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ অবস্থিত। এটি চালু হয় ২০১৬ সালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯