শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত ইতালির যুবক

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত ইতালির যুবক

অনলাইন ডেস্ক :: চুয়াডাঙ্গায় ইতালি ফেরত এক যুবককে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানিয়েছেন।

ইতালি ফেরত ঐ যুবক গত ১২ মার্চ ইতালি থেকে দেশে এসেছেন। ১৪ মার্চ নিজ বাড়িতে আসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।

গত ১৬ মার্চ ঐ যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ।

১৪ মার্চই সন্ধ্যায় তার স্বাস্থ্য পরীক্ষা করে সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সিভিল সার্জন জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, করোনাভাইরাসে আক্রান্ত যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গার ৪ উপজেলায় বিদেশ ফেরত ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্প্রতি বাংলাদেশে ফিরেছেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২ জন, জীবননগর উপজেলায় ৩৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩৫ জন এবং দামুড়হুদা উপজেলায় ১৩ জন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা একই পরিবারের সদস্য।

সব মিলিয়ে চুয়াডাঙ্গায় একজনসহ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়ালো। এরই মধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯