শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি :: বরগুনার “নয়ন বন্ড” গ্যাং-এর মতইবাবুগঞ্জের চাঁদপাশায় ইউনিয়নের ময়দানের হাট এলাকায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়ে কিশোরদেরসংগঠতির মাধ্যমে গ্যাং সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা করেআসছিলো দীর্ঘদিন যাবৎ আরজিকালিকাপুর গ্রামেরইসমাইল হাওলাদারের ছেলে মুন্না(২৬)। এরই ধারাবাহিকতায় ১৭মার্চ বুধবার সকালে মুন্না তার সহযোগীদের নিয়ে ময়দানেরহাট বাজারে মহড়া দেয় ।
এসময় ভিন্ন মতাধর্মী হওয়ায় স্বজল ওসাকিল নামের দুইজনকে বেধরক পিটিয়ে আহত ও সাথে থাকাটাকা পয়সাসহ মোবাইল সেট নিয়ে যায় মুন্না বাহীনি। এঘটনায় ওই দিনই আহত সাকিল এয়ারপোর্ট থানায় লিখিতঅভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে বুধবার সকালে দুইদিনের চেষ্টায় কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে আটক করতে সক্ষম হয়এয়ারপোর্ট থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেএয়ারপোর্ট থানার এসআই মাইনুল হোসেন বলেন, দুই পক্ষকেনিয়ে থানায় একটি শালিস মিমাংসার কথা রয়েছে। বিষয়টি ওসি স্যার ভালো বলতে পারবেন। ওসি জাহিদ বিন আলম বলেন,জিজ্ঞাসা বাদের জন্য মুন্নাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান, মুন্নার গ্যাংয়ে ছেলেরা না গেলেমারধরসহ অভিভাবকদের হুমকি ধামকি দেওয়ার নজির রয়েছে।আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ ছেলেদেরনেশাদ্রব জুতার গাম,গাঁজা সেবনে বাধ্য করছে।
এছাড়াওবিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করলে প্রতিবাদ করতে পারছে নামুন্না বাহীনির ভয়ে। নাম প্রকাশ না করার স্বার্থে অনেকেইবলেন, মুন্ন ভয়ংকার হওয়ার পিছনের আশ্রয়দাতা হলেন তার চাচাওই বিদ্যালয়ের মনির মাষ্টার, নান্নু ও মোসলেমসহ কয়েকজনস্থানীয় প্রভাবশালি। স্থানীয় সাধারণদের দাবি শতাধীককিশোরদের নিয়ে গড়ে উঠা গ্যাংটির লাগাম এখানেই টেনেদেওয়া উচিৎ। নয়তো অদূর ভবিষ্যতে বরগুনার নয়ন বন্ডকে হারমানাবে তারা।