সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী রাতে হাতিরঝিল ঘুরে দেখলেন

প্রধানমন্ত্রী রাতে হাতিরঝিল ঘুরে দেখলেন

ডেস্ক রিপোর্ট ::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি ও আলোকসজ্জা দেখতে হাতিরঝিল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার রাত সাড়ে ১০টার পর পূর্ব ঘোষণা ছাড়াই হাতিরঝিল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারোয়ার সরকার জীবন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিলে আলোকসজ্জাসহ অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। সেখানে অল্প সময় অবস্থান করেন তিনি।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) বিপর্যয়ের কারণে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজনটি স্থগিত করা হয়েছে।
এছাড়া অন্যান্য সব জনসমাগমও বাতিল করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯