মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।

এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এমনটাই জানালেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘সবাই সচেতন হচ্ছে। করোনা থেকে বাঁচতে সরকার ইতিমধ্যেই নানা রকমের সচেতনতামূলক পদক্ষেপ হাতে নিয়েছে।

দেশের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। আজ বিকেল ৫টায় আমাদের এক জরুরি সভা আছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারব।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। তা ছাড়া এই মুহূর্তে এমনিতেই সিনেমা হলে দর্শক কম। সভায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, ‘আমরা গতকাল হল মালিকদের সঙ্গে মিটিং করেছি। তারাও এমন পরিস্থিতে হল বন্ধের সিদ্ধান্তে একমত হয়েছে। আজ প্রযোজক সমিতির নেতাদের সঙ্গে মিটিং করব। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা এখন পর্যন্ত সবাই হল বন্ধের সিদ্বান্তে একমত। সব ঠিক থাকলে আগামীকাল থেকে দেশের সব সিনেমা হল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হবে।’

এক সূত্রে জানা যায়, দেশের সব সিনেমা হল বন্ধ রাখার পক্ষে একমত হয়েছেন সমিতির নেতারা।

আগামী বুধবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। তবে হল বন্ধের এই সময়সীমা দেশের করোনাভাইনাস পরিস্থিতির ওপর নির্ভর করে কমানো বা বাড়ানো হবে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর পালা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯