মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক, ইতালি ফেরত বাংলাদেশীদেরকে

কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক, ইতালি ফেরত বাংলাদেশীদেরকে

অনলাইন ডেস্ক :: ইতালি ফেরত ১৪২ জন বাংলাদেশীকে নিয়ে যত ঝামেলা। স্বাস্থ্য প্রশাসন বলছে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশে ফেরা বাংলাদেশীরা বলছেন, তাদেরকে ইতালিতে দু’দফা, দুবাইয়ে একদফা পরীক্ষা করা হয়েছে। তারা ভাইরাসমুক্ত। হজ ক্যাম্পে আপাতত: তাদের ঠাঁই হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহেদ মালেক বলেছেন, বিদেশ ফেরত সব যাত্রীদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

দিল্লিতে আটকাপড়া ২৩ জন বাংলাদেশী হোম কোয়ারেন্টিনে থাকার পর শনিবার দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের শঙ্কায় রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

২২টি জেলায় করোনা ভাইরাস আতঙ্কে ১৬২৬ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। এরা সবাই বিদেশ ফেরত। দেশে ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে। সর্দি-কাশি হলে জামাতে নামাজ না পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ হয়নি। সরকারের তরফে বলা হয়েছে, এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি। করোনা ভাইরাস মোকাবেলায় সার্ক নেতারা করণীয় ঠিক করার জন্য আগামীকাল বিকেল ৫টায় ভিডিও কনফারেন্স করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে সার্ক নেতারা এতে সম্মতি দিয়েছেন। জ্বর থাকায় ৪৫ বাংলাদেশীর গতিরোধ করেছে ভারত।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৭০ জন শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন।

ওদিকে, করোনো ভাইরাসে তছনছ ক্রীড়াঙ্গন। স্থগিত হয়েছেন ‘মুজিব হান্ডেড টি-টোয়েন্টির বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ২টি ম্যাচ। বাতিল হওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ স্থগিত হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন গলফ।
ইসলামিক সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল, স্ট্যান্ড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, ইয়ূথ ক্যাপিটাল ঘোষণা ও আট জাতি বঙ্গবন্ধু বাস্কেটবল চ্যাাম্পিয়নশিপ স্থগিত হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯