মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে
” বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ” -ঝালকাঠিতে (এমপি) আমু

” বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ” -ঝালকাঠিতে (এমপি) আমু

ঝালকাঠি প্রতিনিধি :: ‘বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)। বৃহস্পতিবার ১২ মার্চ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সকাল ১১টায় বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।

অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের এমপি আলহাজ্ব আমির আমু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে মন্তব্য করার মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙ্গালী হিসেবে উপাধির ইতিহাস তুলে ধরে বলেন, ২০০৪ সালে একটি নামকরা বিদেশি মিডিয়া সারা বিশ্বে জরিপ করে এ তথ্য প্রকাশ করে। জরিপে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ অনেকেরই নামই ছিলো। সারা বিশ্ব তখন একজনকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলেছিলেন তারা। আর সেই শ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।এসময় আলহাজ্ব আমির হোসেন আমু প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা মূলক খেলা উপভোগ করেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির , উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হাফিজ আল মাহমুদ প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯