মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঝালকাঠিতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে, ট্রাক ভর্তি সরকারি বই আটক

ঝালকাঠিতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে, ট্রাক ভর্তি সরকারি বই আটক

ঝালকাঠি নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদারের বিক্রি করা মাধ্যমিক পর্যায় বিভিন্ন শ্রেনীর সরকারি বই ট্রাকে ভর্তি করার সময় ট্রাকসহ বই আটকের ঘটনা ঘটে।

এ বিষয় জেলার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার সকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার ট্রাক লোড করা হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ঘটনা স্থানে গিয়ে দেখতে পাই ট্রাকে বই ভর্তির প্রস্তুতি চলছে। এ সময় বইভর্তি ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৬-৯২২২) জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করা হয়েছে। একই সাথে দুর্নীতি দমন কমিশনকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় দুদক পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।

বই বিক্রির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী বই ক্রেতা আঃ জলিল সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার প্রায় ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা কেজি দরে তার কাছে বিক্রি করেন। তিনি সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে এ বই পাঠানোর জন্য ট্রাকে লোড করছিলেন। তখন ইউএনও স্যার এসে ট্রাকটি আটক করেন।

সরকারি বই বিক্রির ক্ষেত্র নিয়মানুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই। আর বিক্রির ক্ষেত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা ও বিধিমালা অনুসরন না করে শিক্ষা কর্মকর্তা গোপনে এসব নতুন বই বিক্রি করেছেন। এ ব্যাপারে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরি (নং-৩৬৫ তারিখ-০৯/০৩/২০২০) নথিভুক্ত করেছেন।

এ বিষয় অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরাতন বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই মিশে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯