মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭মার্চ ভাষন উপলক্ষে, আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭মার্চ ভাষন উপলক্ষে, আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি :: ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল ঐতিহাসিক ৭মার্চ যথাযোগ্য মর্যাদায় বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯