বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
মরহুম ফকরউদ্দিন আহমেদ স্মরণে, বাকেরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

মরহুম ফকরউদ্দিন আহমেদ স্মরণে, বাকেরগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

জিয়াউল হক আকন :: মরহুম ফকরউদ্দিন আহমেদ স্মরণে বাকেরগঞ্জের বড় পুইয়াউটা গ্রামে বাইতুল ফালাহ্ কমপ্লেক্সে প্রতিবন্ধী, হতদরিদ্র, বয়স্ক নারী ও পুরুষ চক্ষুরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

৩রা মার্চ(মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। বাইতুল ফালাহ্ কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা পরিচালনা করে। গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের আউট কো অর্ডিনেটর মো. ইমরান, সহকারী ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম, ডা. আ. আলীম মিয়া, ডা. জিএমএসকে ডালিমসহ ৮ জন নার্স সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৬ শত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। এ বিষয়ে জসিম উদ্দিনের ছোট ভাই মঈনুদ্দিন আহমেদ জানান, প্রতিবছর বাইতুল ফালাহ্ কমপ্লেক্সে উদ্যোগে এলাকায় অসহায় রোগীদের জন্য এ রকম ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তিনি আরো জানান, বুধবার ও বৃহস্পতিবারে মোট ১৩০ জনের চোখে ছানি অপারেশন ও লেন্স লাগানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯