শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময়সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও মতবিনিময়সভা অনুষ্ঠিত

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাইজ ডে ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ কম্পাউন্ডে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামীর সভাপতিত্বে এ ওপেন হাউজ ডে ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিপিএম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. আনোয়ার সাঈদ, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাহার বক্তব্যের মাধ্যমে জনসাধারণকে পুলিশি সেবা গ্রহণ করাসহ ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কুফল সম্পর্কে সকলকে অবগত করেন।

এছাড়াও বানারীপাড়া ডিগ্রি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা করেন। উক্ত সভায় স্কুল কলেজের সকল ছাত্র-ছাত্রীদের পুলিশি সেবা গ্রহণ করাসহ ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে সকলকে অবগত করা হয় ও যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়। বানারীপাড়া থানাকে একটি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত আদর্শ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপস্থিত সকল জনগণ প্রধান অতিথিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯