মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালীর গ্রামের সাবেক পোস্ট অফিসের পিয়ন ওয়ডারেচ মোল্লার বাসায় চুরির মামলার ১ নম্বর আসামী আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ছোট কৈবর্তখালীর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী হোসেন ওই গ্রামের মৃত আনেচ আলী মোল্লা।
২২ ফেব্রুয়ারি রাতে আলী হোসেনের নেতৃত্বে একদল চোর ঘরে প্রবেশ করে ২ লাখ ২৪ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট,২ টি কানের দুল, ১ আংটি,ও ১টি চেইনসহ জমির ও প্রয়োজনীয় কাগজপত্র এ চোরের দলটি চুরি করে এঘটনায় গৃহকর্তী পিয়ারা বেগম বাদি হয়ে আলী হোসেনসহ আরও অজ্ঞাত ২/৩ জনের মামলা করেন।