শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল বিএম কলেজে ‘ডিজিটাল, ব্যাংকিং মেলা’ অনুষ্ঠিত

বরিশাল বিএম কলেজে ‘ডিজিটাল, ব্যাংকিং মেলা’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে ২৯ ফেব্রুয়ারি।

শনিবার বিএম কলেজের বাস্কেটবল মাঠে দিনব্যাপী ‘ডিজিটাল ব্যাংকিং মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের গ্রাহক ও ব্যাংকিং সেবা গ্রহণকারীদের ডিজিটাল প্রডাক্ট’স সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য এই মেলার আয়োজন করা হয়। মেলা শুরুর আগে সকাল সাড়ে আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন ও বরিশাল জোনাল হেড মো. আমিনুর রহমান সহ বরিশাল জোনের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ।

মেলার মূল আয়োজক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের ২৫ টি শাখা সহ আরও তিনটি ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড মেলায় অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন, স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জোনাল হেড মো. আমিনুর রহমান। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্জ্ব ফরহাদ হোসেন মুন্সী, সুগন্ধা ফিড মিলসের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জিল্লুর রহমান ও সাদিয়া অটো রাইস মিলস এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

মেলায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর প্রতিনিধি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ এ সায়েম, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কামাল হোসেন ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোশফিকুর রহমান খানও বক্তব্য রাখেন।

মেলা মাঠে ছিল ১২ টি স্টল, ডিজিটাল মেলাকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করার জন্য বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সেবা সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান (জারি, সারি, গম্ভিরা, গান, নাটিকা, কৌতুক) পরিবেশিত হয়। সন্ধ্যা ৭ টায় নির্বাচিত গ্রাহকদের মধ্যে ২৫টি স্মার্টফোন সহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম।

বরিশাল: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের ‘ডিজিটাল ব্যাংকিং মেলা’ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯