সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
মনপুরা প্রতিনিধি :: মনপুরা ইউনিয়ন ছাত্রলীগের বার্র্ষীক সম্মেলন ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৭ টায় রামনেওয়াজ বাজার ১নং মনপুরা ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
১নং মনপুরা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রতি কমিটির আহবায়ক মোঃ মোশারেফ হোসেন সভাপতিত্বে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মনপুরা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ মনপুরা উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আমানত উল্যাহ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী।
সম্মেলন শেষে মনপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের পদ ঘোষনা করেন। সভাপতি পদে রাহাত খান নাহিদ ও সাধারন সম্পাদক পদে মোঃ শামীম তালুকদার কে নির্বাচিত করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
ক্যাপসন।