বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ঝালকাঠিতে যাত্রী হয়রাণী বন্ধে নাগরিক ফোরামের উদ্যোগে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে যাত্রী হয়রাণী বন্ধে নাগরিক ফোরামের উদ্যোগে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ইমাম বিমান :: ঝালকাঠি পৌর এলাকাধীন কলেজ মোড়স্থ ঝালকাঠি টেম্পু-ম্যাজিক ষ্ট্যান্ডের ম্যাজিক চালক ও শ্রমিক কতৃক জেলার বিভিন্ন রুটে সড়কে যাত্রী হয়রানী ও যাত্রী বিড়ম্বনা রুখতে ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে টেম্পু-ম্যাজিক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত। ২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় কোর্ট রোডস্থ নাগরিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ঝালকাঠি নাগরিক ফোরাম ও ম্যাজিক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে জেলার সকল ম্যাজিক রুটে যাত্রী হয়রাণী, অতিরিক্ত ভাড়া আদায় সহ অব্যাহত সড়ক দূর্ঘটনারোধে সচেতনতা সৃষ্টি, অবৈধ নসিমন-করিমন, টমটম বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। এছারাও আলোচনায় নবগ্রাম-ঝালকাঠি সড়কের পথিমধ্যে অটো রিকসায় কোন যাত্রী ওঠালে ম্যাজিক গাড়ির চালক কর্তৃক অটোরিক্সা ড্রাইভার এমনকি কোথাও যাত্রীরাও লাঞ্ছিত হচ্ছেন। সড়কটিতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। এই সকল অতিরিক্ত যাত্রীবহন, দূর্ব্যবহার, অনিয়ম-অন্যায়, খামখেয়ালি বন্ধে করণীয় শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ হতে উক্ত রুটে যাতায়াতকারী নিয়মিত ছাত্র-ছাত্রীদের ভাড়া কনসেশন করার সুপারিশ করা হয়। বৈঠকে রুটটিতে হেলপার দিয়ে গাড়ি চালানো বন্ধ, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, যাত্রীদের সাথে অশোভন আচরন করার প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে ম্যাজিক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক বাবুল খলিফা জানান। বৈঠক শেষে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে এক অপরের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন সেই সাথে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান পক্ষদ্বয়।

উক্ত আলোচনা সভায় ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মিজানুর রহমান, দীপু লাল দাস, যুগ্ম- সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, যুগ্ম- সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নিরাপদ সড়ক চাই’র জেলা সমন্বয়কারী এম জাকির হোসাইন, অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ম্যাজিক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক বাবুল খলিফা ও আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯