বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমরা মানবিক হই’ স্লোগানে ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

আমরা মানবিক হই’ স্লোগানে ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :: মানুষের বিবেক জাগ্রত করতে ঝালকাঠিতে ‘আমরা মানবিক হই’ স্লোগান নিয়ে প্রথম আলো বন্ধুসভার সাইকেল র্যালি অনুষ্ঠিত।

ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভা কতৃক আয়োজিত সাইকেল র‌্যালির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুসভার সভাপতি মো. শাকিল হাওরাদার রনির সভাপতিত্বে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা ও টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রবীন সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, আঙ্গিনা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী ডালিয়া নাসরিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও সমাজসেবক ছবির হোসেন ” আমরা মানবিক হই ” স্লোগানের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বন্ধুসভার সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১৩ জন সদস্য বিশিষ্ট সাইকেল র‌্যালিটি নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯