বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
বানারীপাড়ার মামুন আহমেদ “অমর একুশে সাহিত্য সম্মাননা”য় ভূষিত

বানারীপাড়ার মামুন আহমেদ “অমর একুশে সাহিত্য সম্মাননা”য় ভূষিত

বার্তা পরিবেশক, বানারীপাড়া :: বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ কবিতায় বিশেষ অবদান রাখার জন্য “অমর একুশে সাহিত্য সম্মাননা”য় ভূষিত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটরিয়ামে “কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয়” কর্তৃক “এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন-২০২০” এ তার হাতে এ সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। সভাপতিত্ব করেন স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাহিদ হোসেন শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কবি চাষী আব্দুল হক, ভারতের পশ্চিম বঙ্গের খ্যাতনামা কবি তারক নাথ দত্ত ও ইতিহাস গবেষক সোহেল মো. ফকরুদ-দীন, কবি ওয়াহিদ মুরাদ প্রমুখ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা নারী অধিকার নেত্রী মীরা রানী চৌধুরী, কবি ও ভাষা গবেষক ডা. এম এ মোক্তাদির, কবি দীনেশ মণ্ডল, কবি আব্দুল হাই বখ্শ, কবি রবীন্দ্রনাথ মণ্ডল, কবি আতিক শাহিন, কবি নুরুল আমীন, কবি আব্দুল্লাহ্ আল নোমান জোহাদী, কবি সুশীল কুমার মণ্ডল, কবি সামিমা হুসাইন সানি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয়ের সভাপতি কবি মাসুম আহমেদ রানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯