বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক ফোরামের প্যানেল আলোচক মনোনীত হলেন বরিশালের সন্তান বজলুর রহমান

জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক ফোরামের প্যানেল আলোচক মনোনীত হলেন বরিশালের সন্তান বজলুর রহমান

অনলাইন রিপোর্টর :: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’ এর প্রধান নির্বাহী ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫০ বছর পূতি উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক (ঢাকা লিয়াজো কমিটির কো-অর্ডিনেটর) সিনিয়র সাংবাদিক এ এইচ এম বজলুর রহমান জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব ফোরাম ২০২০’ এর উ”চ পর্যায়ের পলিসি সেশনে টানা ৫ম বারের মতো প্যানেল আলোচক মনোনীত হয়েছেন।

তিন দিনের প্যানেল আলোচনাটি আগামী ৭ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বিএনএনআরসি। জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব ফোরাম ২০২০ হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে সমাজ উন্নয়নে প্রতিনিধিত্বকারীদের বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক ফোরাম।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), ইউনেসকো, ইউএনডিপি ও জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন যৌথভাবে এই বিশ্ব ফোরামের আয়োজন করে। এই ফোরাম সমন্বয়ের জন্য একটি দক্ষ কৌশল হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, যা বিভিন্ন অংশীজনদের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন, তথ্য আদান প্রদান, জ্ঞানের উন্নয়ন, ভালো অনুশীলনগুলোর পুনরায় বাস্তবায়ন এবং বিভিন্ন সহযোগিতা প্রদান ও উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে সরকারী-বেসরকারী অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২০ সালের জাতিসংঘ তথ্য সমাজ বিষয়ক বিশ্ব ফোরাম (ডব্লিউএসআইএস+১৫) একটি প্ল্যাটফরম হিসেবে জাতিসংঘের সংস্থাগুলোর মাধ্যমে ২০০৫ সাল থেকে কাজের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ও অর্জনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে তথ্য প্রযুক্তির কি ভূমিকা হবে এবং কিভাবে পর্যালোচনা ও ফলোআপ হবে ২০৩০ সালের আলোচ্যসূচি বাস্তবায়নে বিশ্ব পরিসরে কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হবে। ডব্লিউএসআইএস ফোরাম ২০২০ এর উচ্ছ পর্যায়ের পলিসি সেশনগুলো অনুষ্ঠিত হবে ৭-৯ এপ্রিলে মধ্যে এর মধ্যে রয়েছে পলিসি সেশন, পুরষ্কার প্রদান এবং উ”চ পর্যায়ের নেটওয়ার্কিং কর্মসূচি। উচ্ছ পর্যায়ের পলিসি সেশনগুলোকে বিভিন্ন থিমেটিক বিষয়ে ভাগ করা হয়েছে এগুলো পরিচালনা করবেন সরকারী. বেসরকারী প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এই উচ্ছ পর্যায়ের পলিসি সেশনগুলোতে আলোচনার উদ্দেশ্য হলো নেতৃবৃন্দের আলোচনার ওপর নতুন আলোচিত ধারা, সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা। উ”চ পর্যায়ের এই আলোচনা শেষ হবে ৯ এপ্রিল, সমাপণী দিবসে ফোরাম ২০২০ এর সভাপতি সব পলিসি সেশনের সারাংশ উপস্থাপন করবেন। একটি বৈশ্বিক পলিসি স্টেটম্যান্ট এবং সভার সারাংশ নিয়ে একটি প্রকাশনা বের করা হবে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন করা এবং কন্ঠহীনদের জন্য কণ্ঠ সোচ্ছার করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯