মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু

আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু

ছারছীনা সংবাদদাতা :: বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুর ঐতিহ্যবাহী খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়েছে।
ছারছীনা শরীফের কুত্ববুল আলম হযরত মাওলানা শাহ্ সূফী নেছারুদ্দিন আহমদ (রহঃ) এর ৬৮ তম ও মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩০ তম ইন্তেকাল বার্ষীকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছওয়াব মাহফিল গতকাল বাদ মাগরীব ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করেন ও হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ কুরআন তেলাওয়াত ও জুলফিকার গজল পরিবেশক দলের সদস্যদের হামদ ও না’ত পরিবেশনার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সকাল ১০ ঘটিকা থেকে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পটুয়াখালী ও বরগুনা জেলার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দুই জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্র এসে যোগদান করে।

মাওলানা মোঃ আসাদুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রিয় সভাপতি মাওঃ মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, মহাসচিব মাওঃ মোঃ বাহাউদ্দিন মোস্তাফী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আক্কাস আলী প্রমূখ।
আজ মাহফিলের ২য় দিন আগামীকাল বাদ জুমা দেশ, জাতী ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯