বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
রোহিঙ্গা নাগরিককে আটকের পর ভান্ডারিয়ায় রোহিঙ্গা যুবকের আশ্রয়দাতা নারী ডিবি পুলিশের হাতে আটক

রোহিঙ্গা নাগরিককে আটকের পর ভান্ডারিয়ায় রোহিঙ্গা যুবকের আশ্রয়দাতা নারী ডিবি পুলিশের হাতে আটক

বার্তা পরিবেশক,ভান্ডারিয়া :: পিরোজপুরের ভান্ডারিয়া আটককৃত রোহিঙ্গা মো. জামালের আশ্রয়দাতা ও ‘মা’ পরিচয়দানকারী শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে।

 

আজ মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের পরিদর্শক আবু শাহাদাৎ হাসনাইন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া উপজেলা পরিষদ এর সম্মূখ সড়ক থেকে শাহিনুরকে গ্রেফতার করে ।

গ্রেফতার গৃহবধূ শাহিনুর ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মিজান সিকদার এর স্ত্রী । এর আগে রোববার রাতে পিরোজপুর ডিবি পুলিশ ভান্ডারিয়া পৌর শহর থেকে রোহিঙ্গা মো. জামালকে আটক করে । ওই রাতেই ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শাহিনুর বেগম ওই মামলার অন্যতম আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মিজান সিকদার ও শাহিনুর বেগম দম্পতি মিয়ানমারের আরাকান রাজ্যের নাগরিক জামালকে আশ্রয় দেয় । রোহিঙ্গা জামাল তাদের সন্তান পরিচয়ে ভান্ডারিয়া পৌরসভার ডিজিটাল সেন্টার থেকে জন্ম নিবন্ধন করিয়ে জন্ম সনদ সংগ্রহ করে এবং জাতীয় পরিচয় পত্র তৈরীর প্রায় সকল কাজ সম্পন্ন করে। ওই রোহিঙ্গা নাগরিককে ভান্ডারিয়া বাজারে ওই দম্পতির জিহাদ গ্যালারী নামের কাপড়ে দোকানে কাজ পাইয়ে দেয়। রোহিঙ্গা জামালের পিতার নাম -আমির হোসেন মাতা-বেলুয়া বেগম, রাম্যখালী, থানা ডেমিনা জেলা- রাখাইন। রোহিঙ্গা জামালের রিফিউজি নাম্বার-১৩২২০১৮০১২০১৪৫৮৫২ ।

গত একমাস আগে রোহিঙ্গা জামাল কক্সবাজার জেলার বালুখালী আশ্রয়ন ক্যাম্প থেকে পালিয়ে ভান্ডারিয়া আসে।
রোহিঙ্গা নাগরিক জামাল ভান্ডারিয়া এসে ওই দম্পতির পরিবারে আশ্রয় নেয় । সে বিদেশ যাওয়ার জন্য সে নিজের পরিচয় তথ্য গোপন করে পিতার নাম মো. মিজান সিকদার ও মাতার নাম শাহীনুর বেগম লিখে ভূয়া জাতীয় পরিচয়পত্র যার নম্বর-১৯৯৭৭৯১১৪১১০০০৫১০ সংগ্রহ করে।

এতে জন্ম তারিখ জন্ম তারিখ.১০ জুলাই ১৯৯৭ উল্লেখ করা হয়। জাতীয় পত্র তৈরীতে বয়স প্রমানের জন্য ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা.বেলাল হোসেন তাকে সার্টিফিকেট দেন এর পরে রাজাপুর উপজেলার কানুদাসকাঠী-নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সনে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট দিয়ে সহায়তা করা হয়। ওই জাতীয় পরিচয়পত্রের ডাটা এন্টির প্রুফ কপির তথ্য মতে তাকে ভান্ডারিয়া পৌর সভার দুই নম্বর ওয়ার্ডের নাগরিক বলে সনাক্ত করেন নারী কাউন্সিলর বেবী আক্তার।

রোববার দুপুরে রোহিঙ্গা জামাল ভান্ডারিয়া ঠিকানা ব্যবহার করে পিরোজপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেন। ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে আসল তথ্য বের হয়ে আসে । এসময় তার কথা বলার ধরন শুনে পাসপোর্ট কর্মকর্তা তার ফিঙ্গার প্রিন্ট গ্রহণ বাতিল করেন ।

পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, রোহিঙ্গা জামাল তার অপর দুইভাই আবু তৈয়ব (১৩), আবু হায়াত (১০) এবং তিন বোন রুখাইয়া (২২), জামালিডা (১৬) এবং সোমা (৮) সহ ২০১৭ সনে বাংলাদেশে আসে । কক্সবাজার জেলার বালুখালী আশ্রয়ন ক্যাম্পে তারা ছিলেন । পিতা-মৃত আমির হোসাইন, মাতা-মৃত বেলুয়া বেগম।

পিরোজপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো.আবুল হোসেন জানান, রোহিঙ্গা ওই যুবকের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা ক্যাম্পের তথ্য বেড়িয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না দিয়ে সে দ্রুত সটকে পরে । পরে ওই যুবকের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়। রাতে ডিবি পুলিশ তাকে আটক করলে সত্যতা বের হয়ে আসে।

এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানসহ নির্বাচন অফিসের একটি দল রোহিঙ্গার বাংলাদেশী পরিচয় পত্র তৈরী প্রক্রিয়ার বিষয়ে তদন্তে ঘটনা¯’লে রয়েছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯