সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মেয়র সাদিক বাহিরে, বরিশাল আ:লীগ নিস্তজ

মেয়র সাদিক বাহিরে, বরিশাল আ:লীগ নিস্তজ

শাকিব বিপ্লব ও আনোয়ার হোসেন :: বরিশাল মহানগর আওয়ামী লীগের মাঠের তৎপরতা আপাতত চোখে পরছে না। নেই কোন মহরা, দলীয় কর্মসূচি। সিটি কপোরেশনের মেয়র ও মহনগরের সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশালে অনুপুস্থিত থাকলে দলীয় নিস্পাপ্রাণ ভাব পূর্বপর দেখা গেছে, এবারও তার উদারন সৃষ্টি হলো মেয়র সাদিক বিহীন বরিশাল আওয়ামী লীগ যেন মাঠে হাটতে চায় না অথবা সক্ষমতা নেই? তার অনুপু্স্থিতে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ:লীগ সমার্থীত প্যানেলের জয়লাভ দলের জন্য বড় ধরনের একটি সাফল্য বয়ে আনার পিছনে এই শীর্ষ নেতার নেপথ্যে করিশমা রয়েছে বলে বিভিন্ন সূত্রের অভিমত।
আইনজীবীদের এই সংগঠনটির জয় লাভের মধ্যেদিয়ে আইনজীবীর সমিতির দীর্ঘদিনের নেত্বতৃ ভাগাভাগির অবসান ঘটলো। কিন্তু মেয়র সাদিক তা স্ব চোখে প্রত্যক্ষ করতে না পারলেও সাধুবাদ জানিয়ে দলীয় বলায় বৃদ্ধির একটি মাইল ফলক তৈরি হলো বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।

মেয়র সাদিক আবদুল্লাহ প্রায় এক মাসের কাছাকাছি বরিশালের বাহিরে রয়েছেন । সদ্য অনুষ্ঠিত ঢাকা সিটি কপোরেশন নির্বাচনে শেখ ফজলে নুর তাপসের পক্ষে প্রচারণায় অংশ নিতে বরিশাল ত্যাগ করে রাজধানীতে নির্বাচন শেষ পর্যন্ত অবস্থান করছিলেন। তাপসের বিজয়ের ক্ষেত্রে ঢাকায় অবস্থানরত বরিশালের বাসিন্দা, এধরনের ভোটারদের মাঝে নিজে উপস্থিত হয়ে দলীয় প্রার্থীর পক্ষে নাড়া দিয়ে সাড়া ফেলেছিলেন বলে আলোচনায় এসেছিলেন। কিন্তু নির্বাচন শেষ হলেও বরিশালের দলীয় এই প্রাণ ভোমড়া এলাকায় ফেরেননি।

এখন তিনি কোথায় অবস্তান করছেন তা নিয়ে পরস্পর বিরোধি তথ্য পাওয়া গেছে। ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করে বলছে, মেয়র সাদিক আবদুল্লাহ বর্তমানে নিউওয়াকে অবস্থান করছেন। দীর্ঘদিন প্রবাসে থাকা স্ত্রী-সন্তানাদি থেকে বিছিন্ন থাকায় অনেকটা অবকাশ জীবনের আদলে আমেরিকায় পাড়ি দিয়েছেন। বরিশালে গুরুত্ব পূর্ন দলীয় কোন কর্মসূচী না থাকায় এই সুযোগে পরিবারকে সময় দিতে সিদ্ধান্ত নেন।

তিনি দেশ ছাড়ার সাথে একই সময় বরিশাল ছাত্র ও যুবলীগের বেশ কয়েকজন নেতাও দেশের বাহিরে ঘুরতে যান পাশ্বর্বতী ভারতে। সাথে গুরুত্বপূর্ন অপর নেতা নিরব হোসেন টুটুলও সঙ্গী হয়েছেন। অবশ্য তিনি ব্যাবসায়ী কাজে কলিকতায় চাঁর -পাঁচদিন অবস্থান করে দ্রুত বরিশালে ফিরে আসেন। সাদিক আবদুল্লাহ আমেরিকায় অবস্থানকারী তার শশুর আনোয়ার হোসেন সিকদার চিকিৎসার শেষে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে তিনিও একই সাথে যাত্রা করাবেন বলে তার ঘনিষ্টরা এমনটি আশাবাদ ব্যাক্ত করেন।

অপর একটি সূত্র জানায়, আমেরিকায় থেকেই সাদিক আবদুল্লাহ সার্বক্ষনিক বরিশালে দলীয় সুধী জনদের সাথে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম তদারকি করছেন। নির্দেশনা দিচ্ছেন কোথায়, কখন কি ভাবে বিরাজমান দলীয় সমস্যা সমাধানে কে দায়িত্ব পালন করবেন ।

জানা গেছে, তার নির্ভরযোগ্য ব্যাক্তি হিসাবে মহনগর আ:লীগ নেতা নিরব হোসেন টুটুলকে সার্বিক দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছেন । তদুপরি দুর প্রবাস থেকে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ:লীগ সমাথিত প্যানেল বিজয় নিশ্চিত করতে বেশ কয়েকজন ঘনিষ্ট জনকে মাঠে নামানোর পাশাপাশি প্রচারণাসহ আর্থিক যোগান দেন।

সূত্রের দাবী,তিনি মহনগরের সাধারন সম্পাদক নিবাচিত হওয়ার পর আইনজীবী সমিতির নির্বাচনকে প্যাস্টিজ ইস্যু হিসাবে নিয়েছিলেন। সেই সাথে সিটি কপোরেশনের কার্যদী সুচারুভাবে পালনে বেশ কয়েকজন কর্মকর্তাকে সর্তক রেখে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। বলা যায়, আমেরিকা যাওয়ার প্রস্ততি আগেভাগেই তার নেয়া ছিল। কিন্তু কবে নাগাদ তিনি বরিশালে ফিরছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। আগামী সপ্তাহে তার ফেরার সম্ভাবনাই বেশী বলে ধারনা পাওয়া গেছে । নেতা নেই- সেই শুন্যতায় তার অনুসারিরাও ব্যাকুল, নিস্তেজ -আমেজহীন রাজনীতির বরিশাল প্রেক্ষাপটে। ফলে যুব বয়সী নেতা প্রাণ ভোমড়া তার আর নতুন করে বলার অপেক্ষা রাখে কী?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯