শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকেরগঞ্জে নিয়মবহির্ভূত বাঁধ দিয়ে ব্রীজ নির্মাণে হুমকির মুখে শ্রীমন্ত নদী

বাকেরগঞ্জে নিয়মবহির্ভূত বাঁধ দিয়ে ব্রীজ নির্মাণে হুমকির মুখে শ্রীমন্ত নদী

নিজস্ব প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জে প্রবাহিত শ্রীমন্ত নদীতে নিয়মবহির্ভূত বাঁধ দিয়ে সেতু নির্মাণের কারণে পৌরসভাসহ পার্শ্ববর্তী অন্তত ৩টি ইউনিয়নের পানি নিস্কাশনের একমাত্র ভরসা শ্রীমন্ত নদী এবং এর শাখা খালের অস্তিত্ব পড়েছে চরম হুমকির মুখে।

পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ময়লা আবর্জনা জমে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, ঘটছে চরম পরিবেশ বিপর্যয়। অপরদিকে, দীর্ঘদিন ধরে বাঁধ দেয়ার ফলে এসব আবর্জনা জমে নদীটির নব্যতা কমে যাচ্ছে। এদিকে, পানি প্রবাহ বন্ধ হওয়ায় কিছু প্রভাবশালী নতুন করে শ্রীমন্ত নদী দখলে সক্রিয় রয়েছে।

বাকেরগঞ্জ পৌরসভাসহ ৩টি ইউনিয়নের মানুষের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এই নদীটিতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের ফলে চরম হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র ও ফসল উৎপাদন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্কার (জাইকা) অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান ডেনকো লিঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপর একটি ব্রীজ নির্মাণ করে। নিয়মানুযায়ী প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে এভাবে সেতু করার কোনো বিধান না থাকলেও প্রশাসনের নাকের ডগায় এভাবে নদীতে বাঁধ দিয়ে সেতু নির্মাণের বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ দিয়ে নদীটির পানি প্রবাহ বন্ধ করে রাখলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, “এভাবে প্রবাহমান নদীতে বাঁধ দিয়ে সেতু করার কোনো বিধান না থাকার পরেও কিভাবে ঠিকাদাররা কিভাবে বাঁধ দিয়ে সেতু নির্মাণ করছে তা দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি”।

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীরা বলেন, “নদীটি বাঁধ দেয়ার ফলে নৌকা ও ট্রলারযোগে পন্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতি গ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্জ্য ও আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে পৌর শহরে একমাত্র প্রত্যাহিক বাজারে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান তারা”। বাকেরগঞ্জ পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া জানান, “বাঁধ অপসারনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার অবহিত করা হলেও তারা আমলে নিচ্ছে না। এ বিষয়ে অনুসন্ধান ২৪ ফোরের প্রতিনিধি ডেনকো প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, জানুয়ারি প্রথমদিকে পুরাতন স্টীল ব্রীজটি অপসারণের পরেই শ্রীমন্ত নদীর বাঁধসহ পুনঃখনন করার আশ্বাস দিলেও খনন না করে কালখেপন করছেন। তাকে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করছেন না। প্রশাসনের নাকের ডগায় এভাবে নদীতে অবৈধ বাঁধ দিয়ে ব্রীজ নির্মাণ দুঃখজনক। শ্রীমন্ত নদীর অবৈধ বাঁধ অবমুক্ত ও পলি মাটি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯