শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরের স্বরূপকাঠির আঃলীগের বিতর্কিত নেতা সালাম ভূইয়ার কাছে জিম্মি পৌরবাসীরা

পিরোজপুরের স্বরূপকাঠির আঃলীগের বিতর্কিত নেতা সালাম ভূইয়ার কাছে জিম্মি পৌরবাসীরা

স্বরূপকাঠি প্রতিনিধি :: রাজনীতির ক্ষমতাকে অপব্যবহার করে অভিযোগ উঠেছে স্বরূপকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রশিদ ভূইয়ার ছেলে আঃ সালমের(৫৫) বিরুদ্ধে। স্থানীয় ভুক্তভোগী সহ পৌরবাসীরা জানান, বিগত সময় থেকেই সালাম ভূইয়া বহু কাজে চরম বিতর্কিত হওয়ার বহু তথ্য প্রমানাধি পাওয়া গেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, গত বুধবার পৌরসভার ৩ নং ওয়ার্ডের ক্রয় সূত্রে মালিক সুতা ব্যাবসায়ী মোঃ দেলোয়ারের সাথে অহেতুক ধান্দা করার জন্য তর্ক যুদ্ধ সহ ক্ষমতার দাপট দেখানোরও অভিযোগ উঠেছে।

এলাকায় টাউট খ্যাত সালাম ভূইয়া বিগত মূল মালিক প্রয়াত মান্নান ভূইয়ার ছেলে রিয়াজের কাছে জমি ক্রয় করে পাকা ভবন নির্মাণ করেন। জমির দাতার কাছ থেকে সরকারি রাস্তা বাদ দিয়ে জমির চৌহদ্দি করেন বর্তমান মালিক মোঃ দেলোয়ার। গত সপ্তাহে এলাকার সাধারণ মানুষের স্বার্থে পয়োনিষ্কাশনের সমস্যা সমাধানের জন্য রাস্তার ভিতর দিয়ে পাইপ লাইনের কাজ শুরু করেন।

এলাকার স্বার্থে পাইপ লাইনের কাজ বন্দ করার জন্য বুধবার সাবেক মালিক রিয়াজকে ভুল তথ্য দিয়ে অহেতুক জায়গার দাবি জানিয়ে কাজ বন্ধ করার জন্য হুমকি প্রধান করেন। ব্যাক্তিগত সহ জনকল্যাণ মূলক কাজ বন্ধ করার জন্য টাউট সালাম ভূইয়া বিশাল কিছু করার জন্য হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রমও হয় ওয়ার্ডের মধ্যে। এক পর্যায়ে ব্যাবসায়ী বাধ্য হয়ে স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হন। আর বুধবারের ঘটনা নিয়ে বাস্তব চিত্র তুলে ধরেন সাধারণ জিডিতে।

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে স্বরূপকাঠি পৌরসভার মেয়র পুরো বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সঠিক সময়ে সঠিক কথাবার্তা বলে সমাধানের চেষ্টা করেন। মেয়রের একান্ত স্বদিচ্ছায় পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে এলাকার বেশীরভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন, সালাম ভূইয়া আসলেই দারুণ বিতর্কিত কাজেকর্মে। সমাজের মধ্যে রাজনীতির ক্ষমতা ব্যাবহার করে ধান্দা করাই প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। তবে ভিন্ন কথা বলেন, ব্যাবসায়ী মোঃ দেলোয়ার।

তিনি মিডিয়া সহ প্রশাসনের কাছে সঠিক ঘটনার কথা তুলে ধরেন অকপটে। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন, আমি সঠিক নিয়মের মধ্যে জায়গা ক্রয় করেছি। আবার আমার ও প্রতিবেশীর কল্যাণে পানির পাইপ লাইন করতে চেয়েছি। কিন্তু সাবেক জায়গার মালিক রিয়াজ কোন কিছু না বললেও সালাম ভূইয়া আমাকে ভয়ভীতি সহ হুমকি দেন। তবে সালাম ভূইয়া মিডিয়ার সকল প্রশ্নের জবাব এডিয়ে যান কৌশলে। সর্বশেষ মেয়রের মধ্যস্থতায় সকল বিষয়ে নিয়ন্ত্রণ আসে। আর প্রশাসনের ভূমিকাও ছিলো দারুণ।

এ ব্যাপারে পৌরসভার সুশীল সমাজের লোকজনদের ভাষ্য, সমাজে এ জাতীয় টাউট খ্যাত সালামের কঠিন বিচার দাবী করেন। বিগত সময়ে এলাকার চেয়ারম্যানও কঠিন বিচারের আওতায় এনছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯