মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদ :: বরিশালের আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে আরিফিন তুষারকে সভাপতি এবং রিপন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, এ্যাডভোকেট মুহা. ইসমাইল হোসেন নেগাবান, কাজী মেহেরুন্নেছা বেগম, পুলক চাটার্জি, আখতার ফারুক শাহিন, এসএম জাকির হোসেন, সাইফুর রহমান মিরণ, ফেরদাউস সোহাগ, হুমায়ুন কবির, রাহাত খান, নজরুল বিশ্বাস, কাওসার হোসেন, কাজী আব্দুল্লাহ আল রাসেল।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) নগরীর সদর রোডস্থ হাবিব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কার্যকরি কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি হুমায়ুন কবির রোকন, এম.কে. রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, দপ্তর সম্পাদক মশিউর মন্টু, ক্রীড়া সম্পাদক তন্ময় তপু, সাংস্কৃতিক সম্পাদক তানভির হাসান আকিব পদে মনোনিত হিসেবে মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন, গোপাল সরকার, সাইদ মেমন, সাইফ আমিন, খান রুবেল ও মুশফিক সৌরভ।
এছাড়াও এই কমিটিতে ১৫ জন সহযোগী সদস্যের অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল কলেবর বৃদ্ধি করে উপদেষ্টা পরিষদ, কার্যকরি সংসদ ও সহযোগী সদস্যের সমন্বয়ে এই ৭০ সদস্যের কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯