মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বানারীপাড়ায় সাবেক কর পরিদর্শক সরদার আব্দুল মন্নানের ইন্তেকাল

বানারীপাড়ায় সাবেক কর পরিদর্শক সরদার আব্দুল মন্নানের ইন্তেকাল

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড নিবাসী সাবেক কর পরিদর্শক সরদার আব্দুল মন্নান (৮০) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না-রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।

মরহুম আ.মন্নান দৈনিক ইত্তেফাকের বানারীপাড়ার সংবাদদাতা এস মিজানুল ইসলামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওই দিন বাদ জোহর সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল মাঠে প্রথম ও উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে অলিরবাড়ি পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুর খবর শুনে পৌর শহরের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সদস্য অধ্যাপক জাকির হোসেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান খান রফিক, বরিশাল প্রেস ক্লাবের সদস্য সুমন চৌধুরী, এম. সুহাদ, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কাওসার হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল ও রেজাউল ইসলাম বেল্লাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

এদিকে তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাইফুর রহমান রাসেল ও ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফায়েজ আহম্মেদ শাওন প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯