সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই বানারীপাড়ার থানার জাহিদুল ইসলাম।
রবিবার সকালে বরিশাল জেলা পুলিশ লাইনস্ এ জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার সুশান্ত কুমার ও মো. শামস, জেলার ১০ থানার ওসি ও বিভিন্ন বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় এএসআই মো. জাহিদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন পুলিশ সুপার। এ প্রসঙ্গে এ এস আই জাহিদুল ইসলাম বলেন, এই পুরস্কারপ্রাপ্তি আমাকে আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে বলে মনে করি।
উল্লেখ্য, বানারীপাড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এএসআই) মো. জাহিদুল ইসলাম বিভিন্ন সময়ে মানবসেবা ও সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পুলিশের সম্পর্কে মানুষের অতীত মনোভাব পাল্টে দিয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ব্যতিক্রমধর্মী পুলিশের এ উপ-সহকারী কর্মকর্তা(এএসআই) বানারীপাড়া থানায় যোগদানের পর থেকে বিভিন্ন জনহিতকর কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। মানুষ মানুষের জন্য—এ নীতিবাক্যকে হৃদয়ে ধারণ করেই তার পথ চলা। পুলিশের চাকরির পাশাপাশি সুযোগ পেলেই অসহায়, প্রতিবন্ধী ও দুখি মানুষের কল্যাণে
সাধ্যমতো নিজিকে বিলিয়ে দেন। যে কাজগুলো কোনো জনপ্রতিনিধির করার কথা সেই কাজ গুলো পুলিশের পোশাকে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সহকারী এই কর্মকর্তা।