মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কাশিপুর এলাকায় একব্যাক্তির ক্রয়কৃত জমি থেকে জোড়পূর্বক গাছ কেটে নেয়া ও জমির মাঝখান থেকে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
ওই এলাকার বিএনপির সহ সভাপতি কবির রাঢ়ীর ছেলে ইমরান হোসেন রাঢ়ী, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ খান ফয়েজ এবং স্বঘোষিত ছাত্রলীগ নেতা মশিউর রহমানসহ ১০/১২ মিলে একই এলাকার মাহবুবুর রহমান সোহেলের পৈত্রিক জমিতে তান্ডব চালায়। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কাশিপুরের গণপাড়া মৌজার জেএল নং ১২, খতিয়ান ৮২৪, ১০২৩/১০২৫ নং দাগে গাছসহ ২১ শতাংশ জমি মৃত জাহাঙ্গির হোসেন হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ৩০ বছর ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় গত শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএনপির সহ সভাপতি কবির রাঢ়ীর ছেলে ইমরান হোসন