রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলামের বড়ভাই অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোঃ নূরুল ইসলাম ঢালী।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
নূরুল ইসলাম ঢালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফএম মাইনুল ইসলাম, মুলাদী ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হারুন-অর-রশিদ, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, মুলাদী সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক নজিবুর রহমান ভূইয়া কামাল, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাঢ়ি, মুলাদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।