বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি :: ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্‌-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে “বাংলা ইশারা ভাষা দিবস-২০২০” উদযাপিত হয়েছে। প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। এছাড়াও উক্ত আলোচনা সভায়
টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন উজ্জ্বল অলোচনায় অংশ নেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাক্‌-শ্রবণ প্রতিবন্ধীর অধিকার নিশ্চিতসহ তাদের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯