বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলার নলছিটিতে স্কুলছাত্রী উত্যক্তকারী মাসুম হাওলাদার নামে এক বখাটে যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দন্ড দিয়েছেন।

ছাত্রী উত্যক্তকারী যুবক মাসুম হাওলাদার উপজেলার রানাপাশা ইউনিয়নাধীন সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

এ বিষয় ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলো বখাটে মাসুম হাওলাদার নামের ঐ যুবক।

গত রোববার বিকেলে ছাত্রীটির বাড়িতে গেলে তাদের ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে উত্যক্ত করে মাসুম। বখাটে মাসুমের এহোন আচরনে ঐ ছাত্রী ভয় পেয়ে ডাক চিৎকারে শুরু করে। ছাত্রীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার আগেই বখাটে মাসুম পালিয়ে যায়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে থানায় সোপর্দ করে। থানা থেকে বখাটে মাসুমকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচলনার মাধ্যমে বখাটে মাসুমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯