বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি :: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ননের পশ্চিম ভীমেরপাড় গ্রামে গতকাল বুধবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ননের পশ্চিম ভীমেরপাড় গ্রামের জসিম গোমস্তার মেয়ে মরিয়ম আক্তার(২) ঘরের পাশে কুকুর পাড়ে বসে খেলছিল।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে পরিবারের অজান্তে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরিবারে একমাত্র শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।