শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষা বোর্ড সচিব

আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষা বোর্ড সচিব

আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় নকল মুক্ত, শান্তিপূর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বরিশাল শিক্ষা বোর্ড সচিব অধ্যক্ষ আ ফ ম বাহারুল আলম।

মঙ্গলবার সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ড সচিব অধ্যক্ষ আ ফ ম বাহারুল আলম আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্র, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্র, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় নকলমুক্ত শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরিদর্শনের সময় বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামসহ কেন্দ্র সচিব নিখিল সমদ্দার, মোঃ মিজানুল হক, নির্মলেন্দু বাড়ৈ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯