রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেহেন্দিগঞ্জে মেয়েকে কেন্দ্র করে বাবার উপর বাবুলবাহিনীর সন্ত্রাসী হামলা

মেহেন্দিগঞ্জে মেয়েকে কেন্দ্র করে বাবার উপর বাবুলবাহিনীর সন্ত্রাসী হামলা

 

নিজস্ব প্রতিনিধি :: মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়নের গাগুয়া আদর্শ এলাকায় বাবুলবাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত (৩১ জানুয়ারি) সকার ৯টার দিকে শহীদ তালুকদার তার দুই ভাইয়ের ছেলের সাথে বাজারে পৌছলে পূর্ব পরিকল্পিত বাবুল সন্ত্রাসীরা বাজারে ক্ষোপ পেতে থাকে এবং তাদের দেখার সাথে সাথে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায় বাবুল সন্ত্রাসীরা।

এতে আহত হয় শহীদ তালুকদার (৪৫), তরিকুল ইসলাম (২৬), ও সাদ্দাম হোসেন (৩০) নামের তিনজনকে পিটিয়ে ও দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বাবুল বয়াতির সন্ত্রাসীবাহিনীরা এর আগে শহীদ তালুকদারের ১৪ বছরের মেয়েকে অপহরন করে ধর্ষণ করে।

গত ২৭ ডিসেম্বর টাঙ্গাইল জেলা থেকে বাবুল বয়াতির পালা সন্ত্রাসীদের কাছ থেকে মেয়েকে উদ্ধার করে। এর আগেও চত্রুটি বিভিন্ন এলাকা থেকে শিশু ও নারী পাচারে লিপ্ত ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা প্রতিনিধিকে জানায়, বাবুল সন্ত্রাসীবাহিনীরা পুরো আলিমাবাদ ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে বেরায়। বাবুল বয়াতি যখন যে দল আসে তখন ওই দলের নেতাদের সাথে হাত মিলিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি, ধর্ষণ, বাড়িঘর লুটপাটসহ যত অপকর্ম আছে সর্ব তার প্রধান থাকেন বাবুল বয়াতি। সন্ত্রাসী বাবুলের সাথে ৮নং ওয়াডে ইউপি সদস্য আজিজুল মাঝি সমান তালে তাল মিলিয়ে অপকর্ম কাজে লিপ্ত থাকে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। বেশ কিছু দিন পূর্বে ৬নং ওয়াডের বাসীন্দা আক্তারুন্নেছার বাড়িতে হামলা ও লুটপাট করে বাবুল সন্ত্রাসীবাহিনী।

শহীদ তালুকদার তার মেয়ে ও নিজের পরিবারকে বাচানোর জন্য সন্ত্রাসী বাবুল বয়াতি, হুমায়ন বয়াতি, স্বপন বয়াতি, মিজান বয়াতি, সাগর বয়াতি, বাদল বয়াতি, সোহেল বয়াতি, শাকিল বয়াতি, মাইনুদ্দিন খা, মোসলেম খা, নুরুন্নবী ফকিরসহ ২০/২৫ জন সন্ত্রাসীর নাম দিয়ে থানায় মামলা করেন। আর ওই মামলা শহীদ তালুকদারের পরিবরের উপর কাল হয়ে ধাড়ায়। এতে সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় বাচার জন্য তারা দোকানে আশ্রায় নিতে গেলেও সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা পায়নি। সন্ত্রাসীরা তাদেরকে শত শত মানুষের সামনে বেদম মারপিট ও লোহার রড এবং রামদা দিয়ে সন্ত্রাসী হামলা চালায়।

সন্ত্রাসী বাবুলবাহিনী শুধু শহীদ তালুকদারের উপর হামলা করেনি ২০০৭ সালে আ,লীগ নেতা শহীদ মল্লিক ও যুবলীগ সভাপতি নাসির খার উপরও হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসীর দাবী প্রধান মন্ত্রীর কাছে, আলিমাবাদ মানুষ এলাকায় যাতে শান্তিতে বসবাস করতে পারে তাহার সুদৃষ্টি দেয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯