সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: নগরীর পুরানপাড়া এলাকায় চাঁদার জন্য কিন্ডারগার্টেনে হামলা ও শিক্ষককে মারধর করেছে বুলবুল সন্ত্রাসী বাহিনী।
সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রধান শিক্ষক সোলাইমান শামীম, শিক্ষিক ও পরিবারের সবাইকে মারধর ও কিন্ডারগার্টেনের অফিস কক্ষ তছনছ করে।
তবে প্রধান শিক্ষক শামীমকে কুপিয়ে আহত করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল মৃধা, তারেক সজীব, রাজীব, মুন্না, মিলন। গুরুতর আহত শিক্ষক সোলাইমান শামীমকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্ডারগার্টের প্রধান শিক্ষক শামীমের ছেলে জানান, স্থানীয় ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের না আসার জন্য হুমকি দিয়ে আসছেন। একই সাথে পরিচালক ও প্রধান শিক্ষক সোলাইমানের নিকট দুই লাক্ষ টাকা চাদাঁ দাবি এবং না দিলে পরিবারের সবাইকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল। সন্ত্রাসীদের চাহিদা মতো চাঁদা না দেয়ায় সোমবার তারা আমার পরিবারের সবাইকে মারধর করে। নগরীর পুরান পাড়াসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের কারণে কুখ্যাত হয়ে ওঠা বুলবুল বাহিনী ২৭ জানুয়ারি চাঁদার দাবিতে পুরান পাড়া ব্যাপক হামলা, ভাংচুর ও মারপিট করে।
সন্ত্রাসীরা হল কালাম মৃধার তিন ছেলে বুলবুল মৃধা, মিলন মৃধা, মুন্না মৃধা, জাহাঙ্গীর মৃধার ছেলে তারেক সজীবসহ স্থানীয় আরো অনেক। তারা সবাই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাদের ভয়ে কেউ মূখ খুলতে চায়না, কেউ জমি কিনে বাড়ি করতে গেলে তাদেরকে বড় অঙ্কের টাকা দিতে হয়। অনেকে চাঁদা দিয়েও টিকে থাকতে পারেনা, কারন তারা বড় মাপের রাজনৈতিক লোকের পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী করে।
এমনকি থানা পুলিশ পর্যন্ত তাদের পক্ষ হয়ে কাজ করে বলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ গেছে। তারা আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু কিন্তু আসলে সবার বেলায় না সন্ত্রসীদের পক্ষে তাদের বেশি সু- সম্পার্ক থাকে। সন্ত্রাস চাঁদাবাজির কারণে আতঙ্কের নাম হয়ে ওঠা বুলবুল বাহিনীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্থিরদাবিতে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা আগামী বৃহপতিবার টাউন হলের সামনে বিক্ষোভের ডাকা দিয়েছে।
আহতর মামা জালাল আহমেদ প্রতিনিধিকে বলেন, আমরা ঘটনার সাথে সাথে কাউনিয়া থানা পুলিশকে জানাই তারা ঘটনার স্থানে এসে সবেই যেনে গেছে এখন কি ব্যাবস্থা নেয় তাহা জানিনা।
তবে এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম মোর্শেদ জানান, এ ঘটনাটি আমরা সুনেছি। এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি তাই কোন ব্যাবস্থা নেয়নি।