রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেরেবাংলার পূণ্যভূমি চাখারের পূর্বের গৌরব ফিরিয়ে আনা হবে – শাহে আলম এমপি

শেরেবাংলার পূণ্যভূমি চাখারের পূর্বের গৌরব ফিরিয়ে আনা হবে – শাহে আলম এমপি

মামুন আহমেদ, বানারীপাড়া :: বরিশাল–২(উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম বলেছেন, অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলূল হকের পূণ্যভূমি চাখারের পূর্বের গৌরব ফিরিয়ে আনা হবে।

ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অনগ্রসর বাঙালি জাতিকে অগ্রসর জাতিতে রূপান্তর করতে মহান এ নেতা ৪০’র দশকে চাখার ফজলুল হক কলেজসহ সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

একটি জাতিকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পথ দেখিয়ে তিনি আমাদেরকে ঋণী করে গেছেন।বানারীপাড়ায় চাখার সরকারি ফজলুল হক কলেজে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শনিবার বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম হাবিবুল ইসলাম এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এদিকে দুপুর ১২টায় চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চবালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মুজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম বলেন, বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে কোচিং বাণিজ্য ও নকলমুক্ত করা হবে। প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য আহবান জানিয়ে সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও যত্নবান হতে বলেন।

তিনি এসময় বিদ্যালয়ে বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া ও আসবাব পত্র ক্রয়ে ১০ লাখ টাকার অনুদান প্রদানসহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। দু’টি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম হাবিবুল ইসলাম, এমপি পত্নী আতিয়া আলম মিলি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ওসি শিশির কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯