শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে ভুয়া ডাক্তার আটক ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ভুয়া ডাক্তার আটক ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার নলছিটিতে ডাক্তার পরিচয় দিয়ে অর্থের লোভে অবৈধ ভাবে রোগীকে চিকিৎসা পত্র ও ল্যাবটেষ্ট করানো অপরাধে নিজেকে ডাক্তার পরিচয়দান কারী তিথী মেডিসিন কর্নারের মালিক কথিত ডাক্তার নুরুজ্জামান ফারুকীকে অার্থিক ৪০ হাজার জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

অনুসন্ধানে জানাযায়, নলছিটি মেডিকেল রোডে তিথী মেডিসিন কর্নারের মালিক কথিত ডাক্তার নুরুজ্জামান ফারুকীকে দীর্ঘদিন ধরে তার ফার্মেসীতে বসে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখেন ও ব্যবস্থাপত্র তৈরি করে বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া ছাড়াও পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগ সনাক্ত করার কথা বলে অবৈধভাবে ল্যাব টেস্ট দিতেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাখাওয়াত হোসেন তিথি মেডিসিন কর্নারে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাক্তার পরিচয়দানকারী তিথী মেডিসিন কর্নারের মালিক নুরুজ্জামান ফারুকীর কাছে তার এসকল কর্মকান্ডের কোন বৈধ অনুমতি রয়েছে কি না ? তা জানতে চাইলে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বিভিন্ন জটিল রোগের অবৈধভাবে ল্যাব টেস্ট করার জন্য ভ্রাম্যমান আদালত তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এবং এই ধরনের অপরাধ পুনরায় না করার জন্য সতর্ক করে ফারুকী নিজ হাতে মুচলেকা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯