সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
অনলাইন রিপোর্টর :: হবিগঞ্জ পুলিশলাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা।
পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।