মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নাটোর অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টায় গ্রেফতার-১

নাটোর অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টায় গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি :: নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া আদর্শগ্রামে ধারালো অস্ত্রের মুখে শিশু ধর্ষণচেষ্টার সময় মাসুদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

এই ঘটনায় মামলা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। পুলিশ জানায়, এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল।

গ্রেফতার মাসুদ সদর উপজেলার ছাতনী এলাকার হাসান চৌকিদারের ছেলে।

ওসি জালাল উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, বৃহস্পতিবার বিকালে বনবেলঘড়িয়া আদর্শগ্রামে বাড়ির পাশে মাঠে খেলছিল আট বছরের শিশু। এসময় ওই বখাটে যুবক ওই শিশুকে অস্ত্রের মুখে অন্যত্র নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, এর আগেও ওই যুবক পাঁচ-ছয়টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টা করেছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯