শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠি অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বাসা থেকে দুই দফায় অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু বলেন, ‘২০১১ সালের নভেম্বর থেকে ২০১৫ সাল পর্যন্ত মিলন জেলা সভাপতি ও আমি সাধারণ সম্পাদক ছিলাম।’

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, ঝালকাঠি সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা ঠিকাদার আবুল কালাম দায়ের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে শহরের ডাক্তারপট্টি এলাকার বাসায় অভিযান চালিয়ে ১৫টি দেশীয় ধারালো অস্ত্রসসহ হাদিসুর রহমান মিলনকে গ্রেফতার করা হয়। পরে তার আরও পাঁচ সহযোগীকেও গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বুধবার (১৫ জানুয়ারি) মিলনকে আদালতে সোপর্দ করলে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বাকি আসামিদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বীকারোক্তির পর বুধবার রাতে মিলনকে সঙ্গে নিয়ে পুলিশ দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তার বাসায় লুকানো অবস্থায় তাজাগুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করে পুলিশ। তার আগে বুধবার বিকালে এলজিইডির হিসাব রক্ষক স্বপন কুমার বাদী হয়ে তাকে মারধরের অভিযোগে মিলনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী এসআই গাউসুল আজম বলেন, ‘আমি এখনও মামলার কাগজপত্র দেখতে পারিনি। তাই এ সম্পর্কে কিছু বলতে পারবো না। আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে আরও অস্ত্র থাকার কথা স্বীকার করলে মিলনের বাসা থেকে দুটি দেশীয় পাইপ গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই দেলোয়ার বাদী হয়ে মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মিলনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। ’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯