মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আদনান (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর নামক স্থানে একটি রড বোঝায় আলমসাধুর চাপায় শিশুটি নিহত হয়।
শিশু আদনান মস্তবাপুর গ্রামের মিজানুর রহমান খা এর ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহফুজুর জানান, দুপুরে একটি রড বোঝায় আলমসাধু (স্যালো ইঞ্জিন চালিত তিন চাকার যান) কালীগঞ্জ থেকে মল্লিকপুরে যাচ্ছিল। এসময় রাস্তা পার হবার সময় আলমসাধুটি শিশুটিকে চাপা দেয়।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।