বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
তাপসের আশা উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের

তাপসের আশা উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের

ঢাকা ডেস্ক :: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে উল্লেখ করে একটি ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু নেমে গেছে। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রেখেছে। আমরা আশা করি যে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকা থেকে ষষ্ঠ দিনের মতো প্রচারণা শুরু করতে গিয়ে ধোলাইপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।

নির্বাচিত হলে প্রথম দিন থেকে কাজ শুরুর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, গত ৫ দিন ঢাকাবাসীর কাছ থেকে আমরা গণসংযোগে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের কাজে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্য আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। সেদিকে আমরা খুব সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছি। যেখানে আমরা জানতে পারছি, সেখানে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সার্বিকভাবে কাজ করছে। একইসঙ্গে এলাকাভিত্তিক যে নির্বাচনি মনিটরিং টিম করেছি, তারাও কাজ করছে। মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য কিছুটা হয়তো জনগণের অসুবিধা হতে পারে। তবে যা হোক, আমরা এই বিষয়টি আরো সচেতভাবে দেখব।

আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি পাঁচ ভাগে বিভক্ত করে, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং আমাদের অনেক ভালবাসা দিয়ে আলিঙ্গন করে নিচ্ছেন। আমি বিশ্বাস করি, ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে এবং আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে কাজ আরম্ভ করব এবং উন্নত ঢাকা গড়ে তুলব।

তিনি বলেন, আপনারা লক্ষ করেছেন আমি যেখানেই যাচ্ছি, সেখানে কিন্তু সবাইকে নির্দেশনা দিচ্ছি তারা যেন সুশৃঙ্খলভাবে প্রচারণায় অংশগ্রহণ করে। জনগণের জন্য কোনো ভোগান্তি না হয়।

সরস্বতী পূজার জন্য নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ তাপস বলেন, ‘তফসিল ঘোষণার পর প্রার্থী হিসেবে আমি নির্বাচনি প্রচারণা করছি। আমি যেটা জেনেছি, নির্বাচন কমিশন আলাপ করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী হয়তো একটু ভুল হয়ে গেছে। আমি তাদের প্রতি সমবেদনা-সহমর্মিতা রয়েছে। কিন্তু এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনি প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।

প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯