সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ইহুদি ধর্মগুরু নারী ও শিশু নিপীড়নকারী গ্রেফতার

ইহুদি ধর্মগুরু নারী ও শিশু নিপীড়নকারী গ্রেফতার

অনলাইন নিউজ :: নারী ও শিশুদের ‘দাস’ করে রাখার অভিযোগে এক ইহুদি ধর্মগুরুকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের অভিযোগ, ওই ধর্মগুরু অন্তত ৫০ নারী ও শিশুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন।

শুধু তাই নয়, নারীদের নানাভাবে জিম্মি রেখে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ধর্মগুরু জেরুজালেমের আল্ট্রা-অর্থোডক্স জেলায় থাকেন। ধর্মের নামে নারী ও শিশুদের দিয়ে কঠোর পরিশ্রমের কাজগুলো করান।

পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ রাখতে দেন না। অনেক নারী স্বামী-সন্তান বাড়িতে রেখে দিনের পর দিন এই ধর্মগুরুর অধীনে দাস হিসেবে দিন কাটাচ্ছে। যে নারীদের সন্তানের বয়স ৫ বছরের নিচে, তারাই কেবল সন্তান সঙ্গে রাখার অনুমতি পায়।

কিছু ভিডিও ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, যে নারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়েছে, তাদের ওপর পরবর্তীতে নির্যাতন আরো বেড়েছে। তাদেরকে দিয়ে দিনরাত পরিশ্রম করানো হয়েছে। কিছু নারীও গোপনে এই ব্যাপারে মুখ খুলেছে বলে জানায় পুলিশ।

দাসত্ব বরণ করে জীবন কাটানো এই নারী ও শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার বিরোধিতা করেন জেরুজালেমের অনেক ধর্মীয় নেতারাই- এমনটাই জানিয়ে ইসরায়েলি পুলিশ বলেছে, নিপীড়িত হওয়া নারী ও শিশুরা সমাজে এবং তাদের পরিবারে ফিরে আসুক তা অনেক ধর্মীয় নেতাই চান না। ফলে সমস্যাটি জটিল আকার ধারণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯