সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে মা-ছেলে দুই লঞ্চের সংঘর্ষে নিহত

বরিশালে মা-ছেলে দুই লঞ্চের সংঘর্ষে নিহত

অনলাইন রিপোর্টর :: বরিশালে মেঘনা নদীতে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে অন্য একটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মা-ছেলে নিহত হয়েছেন। নিহত মা গর্ভবতী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে উভয় লঞ্চের কমপক্ষে ৮ জন।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে মেঘনা নদীতে মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা (২৪) ও তার শিশু পুত্র মুমিন (৭)।

গারুরিয়ার স্কুল শিক্ষক বাবু খান বলেন, আব্বাস তার প্রতিবেশী। তিনি একজন মাইক্রো চালক। তার স্ত্রী গর্ভবতী ছিলেন। কীর্তনখোলা-১০ এ আহতদের চাঁদপুর নামিয়ে দিয়ে লাশ নিয়ে সদরঘাটে আসছে। লঞ্চে স্ত্রী-সন্তানদের সাথে থাকা আব্বাস তাকে ফোনে রাত দেড়টার দিকে এ দুর্ঘটনার খবর জানান।

কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।

এ দিকে লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, ফারহান-৯ লঞ্চে কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হলেও তলা ঠিক রয়েছে। তাই হতাহতদের নিয়ে লঞ্চটিকে নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে যেতে বলা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশের ওসি আবু তাহের জানান, লঞ্চের স্টাফরা ঠিক কোথায় দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছে না। সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর জানা গেছে। যাত্রীরা জানিয়েছেন, ৯৯৯ এ ফোন দিয়ে চাঁদপুরে আহতদের নামিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহায়তা চাওয়া হয়েছে। লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।

শাকিল নামে কীর্তনখোলা-১০ এর এক যাত্রী জানান ২ জন নিহত ও ২ জন আহত হওয়ার বিষয়টি যাত্রীদের মাধ্যমে জানা গেছে। তবে চিকিৎসক ছাড়া এ বিষয়ে কেউ নিশ্চিত হতে পারছে না।

এ দিকে ফারহান-৯ এর যাত্রী শাহিন জানান, সংঘর্ষে ফারহান-৯ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এ লঞ্চেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯